সরাইলে চুরির অভিযোগে কিশোরকে পেটানোর পর ‘বিষপানে’ মৃত্যু

Jan 20, 2024 - 16:19
Jan 20, 2024 - 16:19
 0  6
সরাইলে চুরির অভিযোগে কিশোরকে পেটানোর পর ‘বিষপানে’ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চুরির অভিযোগে মারধরের শিকার এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, জাহিদুল ইসলাম ওরফে পরশ (১৭) নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে মারধরের শিকার হয়ে ‘বিষপান করায়’ তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জাহিদুলের মৃত্যু হয়। সে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবেদ মিয়ার ছেলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow