বিসিএস, ব্যাংকের এডি ও সহকারী জজ—স্বপ্নের তিন চাকরিই পেয়েছেন বাছিত

Jan 21, 2024 - 14:26
 0  6
বিসিএস, ব্যাংকের এডি ও সহকারী জজ—স্বপ্নের তিন চাকরিই পেয়েছেন বাছিত
স্বপ্নের তিনটি চাকরিই পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা আবদুল বাছিত মোল্লা

বিসিএস প্রশাসন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) সহকারী জজ পদের চাকরি সবার কাছেই আকর্ষণীয়। স্বপ্নের তিনটি চাকরিই পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা আবদুল বাছিত মোল্লা। এ ছাড়া বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে আইন কর্মকর্তা হিসেবেও চাকরি পেয়েছিলেন তিনি।

সম্প্রতি প্রকাশিত ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলে প্রশাসন ক্যাডারে পঞ্চম হয়েছেন আবদুল বাছিত মোল্লা। সহকারী জজ নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় নবম স্থান অর্জন করেন এবং বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে চাকরির পরীক্ষায় ১৬তম হন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে আইন কর্মকর্তা হিসেবে চাকরিরত থাকা অবস্থায় ২০২২ সালে বাংলাদেশ ব্যাংকের এডি পদের চাকরির ফল প্রকাশিত হয়। আইন কর্মকর্তার চাকরি ছেড়ে তিনি এডি পদে যোগ দিয়েছিলেন।

এরপর ১৪তম বিজেএসে সহকারী জজ হিসেবে নিয়োগ পেলে বাংলাদেশ ব্যাংকের এডির চাকরি ছেড়ে সেখানে যোগ দেন ২০২৩ সালের মার্চে। বর্তমানে জেলা ও দায়রা জজ আদালত, ভোলায় সহকারী জজ হিসেবে কর্মরত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow