ফরিদপুরে মন্ত্রী আবদুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগের একাংশ

Jan 20, 2024 - 16:39
 0  7
ফরিদপুরে মন্ত্রী আবদুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগের একাংশ
ফরিদপুরে মন্ত্রী আব্দুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ। শুক্রবার রাতে ফরিদপুর শহরের আলীপুর মোড়ে মুজিব সড়কে

ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দিচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বেলা ৩টায় ফরিদপুর শহরের আলীপুর মোড়ে মুজিব সড়কে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তবে এ সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ এবং তাঁর সমর্থক জেলা আওয়ামী লীগের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক।

সংবর্ধনা অনুষ্ঠান কেন্দ্র করে মুজিব সড়কের ওপরে মঞ্চ নির্মাণের কাজ চলছে। এ অনুষ্ঠান ঘিরে তোরণ, বিলবোর্ড, ব্যানার–ফেস্টুনে ভরে তোলা হয়েছে ফরিদপুর সদরের মুন্সি বাজার থেকে শুরু করে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভাঙ্গার রাস্তার মোড়, হাজরাতলার মোড়, গোরস্থানের মোড়, আলীপুর মোড়, জনতা ব্যাংকের মোড়, সুপারমার্কেটের মোড়সহ ফরিদপুর সার্কিট হাউস পর্যন্ত সমগ্র এলাকা। শহরে আজ শুক্রবার এ উপলক্ষে মাইকিং শুরু হয়েছে। তাতে সর্বস্তরের জনগণকে দলে দলে যোগ দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান সফল করে তোলার জন্য আহ্বান জানানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow